প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী (FAQs)

১. কেন কিছু ক্ষেত্রে ডেলিভারি চার্জ অগ্রিম দিতে হয়?

অর্ডার কনফার্ম করার পর প্রতিটি কাস্টমারের ডেটা বিশ্লেষণ করা হয়। যদি দেখা যায় যে অতীতে আপনার অনলাইন কেনাকাটার অধিকাংশ প্রোডাক্ট আপনি গ্রহণ না করে ফেরত দিয়েছেন এবং আপনার নামে এই সম্পর্কিত অভিযোগ (Complaint) রয়েছে, সেক্ষেত্রে আপনার অর্ডার নিশ্চিত করার জন্য ডেলিভারি চার্জটি আবশ্যিকভাবে অগ্রিম পরিশোধ করতে হবে

২. প্রোডাক্ট ফেরত দিয়ে রিফান্ড (Refund) পেতে চাই।

প্রোডাক্ট ডেলিভারি কোম্পানির রাইডারের কাছ থেকে দেখে ও বুঝে গ্রহণ করুন। যদি সেই মুহূর্তে প্রোডাক্টটি আপনার পছন্দ না হয়, তবে শুধুমাত্র ডেলিভারি চার্জ পরিশোধ করে আপনি সেটি ফেরত দিতে পারবেন। অন্যথায়, একবার প্রোডাক্ট রিসিভ করার পর বা ব্যবহার করার পর কোনোভাবেই তা আর ফেরত নেওয়া বা রিফান্ড করা যাবে না

৩. প্রোডাক্ট পছন্দ না হলে কি ফেরত দেওয়া যাবে?

রাইডারের সামনে থাকা অবস্থাতেই যদি আপনি প্রোডাক্ট ফেরত দিতে চান, তবে ঢাকার ভেতরে ১০০ টাকা এবং ঢাকার বাইরে ১৩০ টাকা ডেলিভারি চার্জ দিয়ে ফেরত দিতে হবে। প্রোডাক্টের সাথে ডেলিভারি চার্জ ফ্রি থাকলেও, ফেরত দেওয়ার ক্ষেত্রে এই নির্ধারিত চার্জ প্রযোজ্য হবে। প্রোডাক্ট রিসিভ করার পর বা রাইডার চলে যাওয়ার পর কোনো রিটার্ন গ্রহণযোগ্য নয়

৪. প্রোডাক্ট কি খুলে দেখে নেওয়া যাবে?

হ্যাঁ, আপনি রাইডারের সামনেই প্রোডাক্ট খুলে দেখে নিতে পারবেন। তবে, যদি কোনো প্রোডাক্ট ব্যবহার করে, বা যেগুলোর সিল/স্টিকার/মোড়ক তুলে ফেললে প্রোডাক্টটি আর অব্যবহৃত (Intact) বলে বিবেচিত হয় না, সেই ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে আপনাকে প্রথমে রাইডারকে সম্পূর্ণ মূল্য পরিশোধ করে তারপর তা খুলে দেখার সুযোগ দেওয়া হবে।

৫. প্রোডাক্ট ক্ষতিগ্রস্ত (Damaged) বা ত্রুটিপূর্ণ হলে কী করব?

রাইডারের কাছ থেকে প্রোডাক্ট রিসিভ করার সময় অবশ্যই ভালো করে পরীক্ষা করে নিতে হবে। অন্যথায়, পরবর্তীতে কোনো আপত্তি বা অভিযোগ গ্রহণযোগ্য হবে না। প্রোডাক্টে কোনো সমস্যা থাকলে তাৎক্ষণিকভাবে আমাদের কল করুন, এবং সাথে সাথে ছবি ও ভিডিও তুলে আমাদের সোশ্যাল মিডিয়ার যেকোনো অ্যাকাউন্টে ইনবক্স করার অনুরোধ করছি।

যদি এমন পরিস্থিতি প্রমাণিত হয়, তবে আমরা নিজ খরচে ত্রুটিপূর্ণ প্রোডাক্টটি ফেরত নেব এবং ডেলিভারি চার্জ সাপেক্ষে নতুন প্রোডাক্ট পাঠিয়ে দেব অথবা রিফান্ড করব। এই প্রক্রিয়ার জন্য রাইডারের সামনেই প্রোডাক্ট চেক করা বাধ্যতামূলক। পরবর্তীতে কোনো আপত্তি গ্রহণযোগ্য নয়। রিফান্ডের ক্ষেত্রে, বিকাশ/রকেট/নগদ-এর চার্জ বা ফি বাদ রেখে বাকি সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হবে।

৬. প্রোডাক্ট হাতে পাওয়ার পর কি দাম পরিবর্তন করার চেষ্টা করা যাবে?

রাইডারকে সামনে দাঁড় করিয়ে রেখে আমাদের কল দিয়ে প্রোডাক্টের দাম পরিবর্তন করার চেষ্টা বা দর কষাকষি করার কোনো সুযোগ নেই। কাস্টমারদের সাথে আমাদের সকল কথোপকথন রেকর্ড করা থাকে। যদি আপনি সঠিক মূল্যে প্রোডাক্টটি গ্রহণ করতে না চান, তবে অবশ্যই ডেলিভারি চার্জ পরিশোধ করে তা ফেরত দিতে হবে